আমাদের সম্পর্কে
ফাস্ট ক্লিন হচ্ছে বর্জ্য অপসারণকারী একটি সেবা মূলক প্রতিষ্ঠান। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতাধীন বংশাল থানার অন্তর্গত ৩৩নং ওয়ার্ডে দীর্ঘ ৩ বছর যাবত এই সেবাটি দিয়ে আসছি। আমরা আমাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো ওয়ার্ড এর বাসাবাড়ি, ফ্ল্যাট, দোকান, কারখানাসহ বর্জ্য বা ময়লা নিজস্ব উদ্যোগে সংগ্রহ করে তা এসটিএস/কন্টেইনার কর্তৃক নির্দিষ্ট স্থানে অপসারন করে থাকি।
নিজ শহর বা মহল্লা পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। আমরা আপনাদের সহযোগীতায় এই কার্যক্রমকে আরোও সুষ্ঠ ও সফলভাবে গড়ে তুলবো।
আমাদের লক্ষ্য
আমরা নিজস্ব উদ্যোগ এবং ৩৩নং ওয়ার্ড বাসীদের সহযোগীতা ও দোয়ায় ফাস্ট ক্লিন নামক বর্জ্য অপসারণকারী প্রতিষ্ঠান সেবাটি ধারাবাহিকভাবে করে আসছি। আমাদের লক্ষ্য অত্র ৩৩নং ওয়ার্ডটিকে গ্রীন ক্লিন ও মডেল পরিবেশ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যাশী ও আশাবাদী। আমরা অত্র ওয়ার্ডটিকে ময়লা আবর্জনা মুক্ত বসবাস উপযোগী পরিচ্ছন্ন পরিবেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের ওয়ার্ডবাসীগন দোয়া ও সহযোগীতা প্রদান করিলে আমরা আপনাদের গ্রীন ক্লিন ও মডেল রূপ দিতে পারবো। -ইনশাআল্লাহ।










